1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

পত্নীতলায় নকল মবিল কারখানায় অভিযান আটক  ১

  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………………….

নওগাঁর পত্নীতলায় নকল মবিলের কারখানায়   অভিযান চালিয়ে  মালামাল জব্দ  ও  মিলাদুন (২৮) নামের এক যুবক কে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। ওই যুবক  পূর্বপাটিচড়া গ্রামের আনারুল হকের ছেলে। সোমবার (১১ ডিসেম্বর)  সকালে তাকে  আদালতে প্রেরন করা হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়  রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার   ঠুকনিপাড়া বাজারের পাশে চখনিরখীন মিশন স্কুল এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন থানা পুলিশের একটি চৌকস  টিম । অভিযানে নকল মবিল কারখানার সন্ধান পান পুলিশ। এসময়  ১টি কৌটা প্যাকিং করা ম্যাশিন যাহা এসি ইলেকট্রনিক মটর ( AC ELECTRIC MOTOR,)  প্লাস্টিকের ২টি জারকিনে খোলা মবিল ৪৫ লিটার, ৮৭টি কার্টুনে রক্ষিত ১০৪৪ টি প্লাস্টিক ও টিনের খালি কৌটা, কার্টুন বাধা প্লাস্টিকের বেল্ট ২ কয়েল, মবিলের কৌটার গায়ে লাগানো লেবেল ৬০০ পিচ, মবিলের কৌটার টিনের ঢাকনা ১৪৫ পিচ জব্দ করা হয়।

উল্লেখ, দীর্ঘদিন যাবত সেখানে নকল মবিল তৈরি করে নামি দামি কোম্পানির  মোড়ক স্টিকার লাগিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। পত্নীতলা  থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) সেলিম রেজা  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  ঘটনার সাথে জড়িত একজন  গ্রেপ্তার করা হয়  এবং  মামলা রুজু করে সোমবার সকালে ধৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট