1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় ঝড়ের তান্ডবে লন্ডভন্ড বসতবাড়ি ও গাছপালা   - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

পত্নীতলায় ঝড়ের তান্ডবে লন্ডভন্ড বসতবাড়ি ও গাছপালা  

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ঝড় বৃষ্টিতে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড়বড় গাছ ভেঙে পড়ে বিভিন্ন রাস্তা ঘাট বন্ধ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রবল ঝড় বয়ে গেছে উপজেৱার বিভিন্ন এলাকায় । বিকেল চারটার দিকে শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা।

স্থানীয় ও ফায়ার স্টেশন সূত্রে জানা যায়,  বিকেল চারটার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায় এবং অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। উপজেলার, নাদৌড়, বেংডোম, পত্নীতলা, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি,নাদৌড়,কাশিপুর সহ বিভিন্ন এলাকায়  অনেক ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা ঘাট।

নজিপুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ। বেশ কিছু স্থানে বৈদ্যুতিক তার ছিড়ে যায় বৈদ্যুতিক পিলার উপড়ে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গ্রামবাসীরা জানান, সন্ধ্যার পর থেকে অন্ধকারে থাকতে হচ্ছে তাদের। পত্নীতলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ রাশেদুর রহমান বলেন বিকেলের ঝড়ে বিভিন্ন এলাকায়  গাছপালা ভেঙে গেছে গাছ পড়ে বিভিন্ন রস্তা বন্ধ হয়ে যায় প্রধান সড়ক গুলো সচল করতে আমাদের ফায়ার সদস্যরা কাজ করছেন। কোন মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট