# পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নায়নর লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পর আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড়, দানাদার খাদ্য ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৭ জন সুফলভোগীদের মাঝে ষাঁড় বাছুর ১ টি করে, ভিটামিন, খাদ্য ও গৃহনির্মাণ উপকরণ, বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন , শিহাড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, আদিবাসী নেতা সুবত উরাও, সুধিজন সাংবাদিক প্রমূখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর