
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটার কাজ চালু রাখায় এক ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার মহিমাপুরের গোপীনগর মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেসার্স এমবিএফ ইটভাটা-১-এর বিরুদ্ধে মামলা দায়ের এবং তাৎক্ষণিক ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও প্রসিকিউটর মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার সব ধরনের নির্মাণ ও সংস্কারকাজ সম্পূর্ণ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষ মুচলেকা দিয়েছে।
অভিযান চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়ন আনসার নওগাঁর একটি দল দায়িত্ব পালন করে। পরিবেশ সুরক্ষায় জেলাজুড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।৩#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর