1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

পঞ্চগড়ে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর অভিযান, জরিমানা আদায় লক্ষাধিক টাকা

  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং ট্রাফিক পুলিশ সহ বিআরটিএ’র সদস্যরা মহাসড়কের নিরাপত্তা ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করেছে।

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চগড় শহরের মিলগেট এলাকায় বিভিন্ন ধরনের যানবাহনে অভিযান চালায়। এ সময় বাস, ট্রাক, মাক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ নানা যানবাহনে তল্লাশি করে। যৌথ বাহিনীর সদস্যরা সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গাড়ির বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন। এ অভিযানে, ঈদের দিন থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স এবং বৈধ কাগজপত্র না থাকায় প্রায় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

পঞ্চগড় বিআরটিএ’র সহকারি পরিচালক (ইন্জিঃ) তন্ময় ধর জানিয়েছেন, অভিযানটি ঈদের নামাজের পর থেকে শুরু হয়ে এখনও চলমান রয়েছে এবং এটি অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট