
দেবহাটা প্রতিনিধি: 'রক্তের গ্রুপ জানি, জীবন বাঁচাতে প্রস্তুত থাকি'—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নাংলা এলাকার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নোঙর ফাউন্ডেশন-এর উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৫৭৮ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পরীক্ষা শেষে প্রত্যেকের হাতে রক্তের গ্রুপের তথ্যসংবলিত কার্ড তুলে দেওয়া হয়। এ সময় অনেকেই প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জানতে পারেন।
আয়োজকদের উদ্দেশ্য ও বক্তব্যনোঙর ফাউন্ডেশন-এর আয়োজকরা জানান, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়ার পথ সহজ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উপস্থিত ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবক ক্যাম্পে উপস্থিত ছিলেন নোঙর ফাউন্ডেশন-এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এনামুল হক বিশ্বাস। এছাড়া সংগঠনের সভাপতি মো. আব্দুল কাদের, সহ-সভাপতি মো. নাজমুল হোসেন, সাধারণ সদস্য তারেক হাসান, আহসানউল্লাহ, মাহি, ইমন ও আব্দুল্লাহসহ স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করেন।
আয়োজকরা আরও জানান, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর