1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নুরের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
Coronavirus disease 2019 শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য | ইসলামী প্রবন্ধ রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার আত্রাইয়ে ১০২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে তোলার সুযোগ পেয়েছে বাঘার ফাতেমা

নুরের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা তারা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুরে তারা অবরোধ তুলে নেন। বিক্ষোভে শিক্ষার্থীরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা সাবেক বিরোধী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, “চব্বিশের বাংলায়, জাতীয় পার্টির ঠাঁই নাই”, “আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে”—এমন স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়।Open photo

শিক্ষার্থীদের অভিযোগ, “যে অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের ওপর ভিত্তি করে ক্ষমতায় এসেছে, তাদের সময়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলা হচ্ছে। হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন, “যে জাতীয় পার্টি অতীতে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, সেই দলের রাজনীতি দেশে নিষিদ্ধ করা জরুরি।” এর আগে, শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।Open photo

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করে। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট