1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নিউ গভঃ ডিগ্রী কলেজের ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি……………………………………………………………….

নিউ গভঃডিগ্রী কলেজ, রাজশাহীর ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে একাডেমিক ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প (ফোসেপ) এর আওতায় নিউ গভঃ ডিগ্রী কলেজের ৬ তলা একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হবে ১০ কোটি ২৩ লাখ টাকা। প্রকল্পের আওতায় ক্লাশ রুম, আইসিটি ল্যাব, সায়েন্স ল্যাব, ছাত্র-ছাত্রী কমন রুম, ওয়াশ ব্লক, সোলার সিস্টেম স্থাপন করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একাডেমিক ভবন নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

উদ্বোধনকালে নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালা চাঁদ শীল, প্রকল্প পরিচালক ড. খন্দকার মুজাহিদুল হক উপাধাক্ষ্য প্রফেসর মোঃ মতিউর রহমান, স্টাফ কাউন্সিলের সম্পাদক প্রফেসর মোঃ জিয়াউর রহমান, অন্যান্য শিক্ষক-কর্মচারী ও কলেজের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট