প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৪:২৯ পি.এম
নারীদের ঘরে আটকে রাখলে দেশ আগাবেনা:পুতুল

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর-নাটোর: নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার নির্বাচনী এলাকা বাগাতিপাড়া উপজেলার ফাগুড়দিয়ারে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, নারীদের ঘরে আটকে রাখলে দেশ এগুবে না। ভবিষ্যৎ নতুন বাংলাদেশ হবে নারীদের জন্য অর্থনৈতিক ভাবে স্বাবলম্বীতার বাংলাদেশ। বৃহস্পতিবার(০৫ফেব্রুয়ারি-২০২৬) উক্ত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
এ সময় ফারজানা শারমিন পুতুল আরও বলেন, ধানের শীষ ছাড়া বাংলাদেশে এমন কোন প্রতীক নেই যাকে ভোট দিলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া যায়। যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং বাকি অর্ধেক পুরুষ। সে দেশে কেবল পুরুষ এগিয়ে গেলে আর নারীরা পিছিয়ে থাকলে কোনো দেশই কখনো এগোতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী-পুরুষ সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে।
লালপুর-বাগাতিপাড়ার ধানের শীষের যে জোয়ার উঠেছে তা কেউ ঠেকাতে পারবে না। ধানের শীষ ভাঙ্গা যায় না, বিএনপি ভাঙ্গা যায় না। গত ১৭ বছর চেষ্টা করেও মাফিয়াতন্ত্র একটা বিএনপির কর্মীকে সরাতে পারেনি। এ সময় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর