মেহেরুল ইসলাম মোহন,(লালপুর) নাটোর...................................................
লালপুর উপজেলার আড়বার ইউনিয়নের সাইপাড়া এলাকা হতে ৩ শিশু নিখোঁজ হয়েছে মর্মে গত ৭ই সেপ্টেম্বর-২৩ ইং তারিখে লালপুর থানায় একটি জিডি করেন একই এলাকার মালেক(৪৫)নামের এক ব্যাক্তি।
জিডি সূত্রে জানা যায়,মালেকের ছেলে সিয়াম হোসেন(১২),শহিদুল্লাহর সাকিবুল হাসান (১১) ও রবিন (১২) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল।এরই ধারাবাহিকতায় লালপুর থানার জিডি মূলে নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় লালপুর থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঢাকা জেলার কমলাপুর এলাকা হতে নিখোঁজ হওয়া সেই ০৩(তিন) শিশুকে উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসে এবং মঙ্গলবার(১২ই সেপ্টেম্বর)সকালে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর/বুঝিয়ে দেওয়া হয়।
বিষয়টি লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন নিশ্চিত করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর