1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ  

নাটোরের লালপুরে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন

  • প্রকাশের সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার(৫ নভেম্বর-২২) বেলা সাড়ে ১২ টার দিকে লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন,পরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযথ ভাবে দিবসটি পালন করা হয়।

 

আলোচনা সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ স্বাধীনের পর কি ভাবে সবাইকে দেশের অর্থনীতিতে সম্পৃক্ত করা যায়, কাধে কাধ মিলিয়ে এই জনপদের উন্নয়নের অগ্রযাত্রায় সবাই অংশ নিতে পারে, অর্থনৈতিক মুক্তি পেতে পারে তার দিক্ষা দিয়ে গেছেন বঙ্গবন্ধু। তাই সর্বপ্রথম দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু সমবায় গঠন করে বৈষম্যহীন সমাজ তৈরির শিক্ষা দিয়েছেন। তাই সমবায়ের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করতে হবে।

 

এসময় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন,লালপুর উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া জয়নুল বেনু,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট