1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৩জন নিহত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৩জন নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর………………………………………………..

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নাতি সহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।

 

শুক্রবার(১৮ই নভেম্বর-২২) বিকেল সাড়ে ৩ টার দিকে লালপুর থানাধীন ১নং লালপুর ইউনিয়নের ডেবরপাড়া নামক স্থানে লালপুর থেকে ছেড়ে আসা নাটোর গামী জি এম ট্রাভেল রেজিঃ নম্বর রাজ মেট্রো ব-১১-০১৩৫,ঘাতক বাসটি রেজিষ্ট্রেশন বিহীন ডিসকভার মোটরসাইকেল আরোহী  শহিদুল ইসলাম(৫০)কে ধাক্কা দিলে মোটর সাইকেলে থাকা সোহাগ এবং ইভান ঘটনাস্থলেই ছিটকে পড়ে মৃতবরণ করেন এবং মোটরসাইকেল আরহী শহিদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

 

এ সময় অজ্ঞাত ঘাতক বাস চালক কৌশলে বাসটি ফেলে রেখে পালিয়ে যায়। মোটর সাইকেল আরোহী শহিদুল ইসলাম(৫০)লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের নুর-মোহাম্মদের ছেলে এবং সোহাগ(২৭) মোটর সাইকেল আরোহী শহিদুল ইসলামের পুত্র এবং ইভান (৪) নাতী বলে জানা গেছে। তারা একই মোটরসাইকেল যোগে লালপুর থেকে গোপালপুর যাওয়ার পথে ডেবর পাড়া নামক স্থানে পৌঁছিলে এ ঘটনা ঘটে।

 

এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট