# লালপুর, নাটোর প্রতিনিধি.......................
নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরের একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঐ পরিবারের ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার(৩০শে আগস্ট)সকাল সোয়া ৭টার দিকে লালপুর উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা মজিবুর রহমানের বাড়ীতে হঠাৎ আগুন লাগে। মূহুর্তের মধ্যেই আগুন বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে সারা বাড়ী আগুন ছড়িয়ে পড়ে। এতে নগদ টাকাসহ মজুদ রাখা ৩০ মন চিনা বাদাম, পশু খাদ্য, বাড়ীর ৭টি বেডরুম, ২টি স্টোর রুম ও ১ কিচেন রুম সহ মোট ১০টি রুমে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক এ কে এম মোর্শেদের নেতৃত্বে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী ঘরবাড়ীতে আগুন লেগে নগদ টাকা, ১০টি রুমসহ বাড়ীর আসবাবপত্র ও পশু খাদ্য সহ মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে লালপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাসিবুর রহমান জানান, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানো হয়। এ সময় অনেক মালামাল উদ্ধার করা হয়েছে। ধারণা করা যাচ্ছে ঐ পরিবারের প্রায় ৪ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর