1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নাটোরের লালপুরে ধর্ষণ চেষ্টার মামলায় ২ জনের ২৪ বছর করে সশ্রম কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………………

নাটোরের লালপুরের একটি ধর্ষণ চেষ্টা মামলায় আঃ রহমান এবং হাসমত আলী নামের দুইজনকে ২৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম। বৃহস্পতিবার(২৪শে আগস্ট-২৩)দুপুরে পৃথক দুটি ধারায় ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং দশ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ে উভয়কে ৪০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।

মামলার সূত্রে জানা যায় ২০০৭ সালের ১৬ নভেম্বর লালপুর উপজেলার সাদীপুর এলাকার মামলার বাদিনী তার বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান। এ সময় একই এলাকার রহমান এবং হাসমত আসামী তাকে একা পেয়ে মুখ চেপে ধরে আখ ক্ষেতের ভিতরে নিয়ে যায়। সেখানে মুখে কাপড় ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।এর মধ্যেই বাদিনী মুখের কাপড় সরিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে আসে তাকে উদ্ধার করতে। এ সময় দুই আসামি হাসমত এবং রহমান সেখান থেকে পালিয়ে যায়।

এরপর বাদিনী ভিকটিম এলাকার ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন চেয়ারম্যান। কিন্তু আসামিরা তাতে সায় না দেয়ায় ভিকটিম পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন।

দীর্ঘ ১৬ বছর পর আদালত তাদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। জরিমানার এই টাকা ভিকটিম প্রাপ্ত হবেন। সেই সঙ্গে সাজা একটা শেষ হয়ে আরেকটা চলবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট