1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নাটোরের লালপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন,(লালপুর)নাটোর………………………………………

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর মনসা মন্দিরে শ্রী শ্রী মনসা দেবীর পূজা উৎসব অনুষ্ঠানে মোটরসাইকেল গ্যারেজ করা কে কেন্দ্র করে শনিবার(১৯শে আগষ্ট-২৩) রাত ৮ টার দিকে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়। নিহত যুবক নান্দরায়পুর গ্রামের আজিজের ছেলে নাজমুল(২৬) বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল তার মোটরসাইকেল নিয়ে পূজা অনুষ্ঠানে যাওয়ার জন্য ঐ এলাকার জিয়ার মোটর সাইকেল গ্যারেজের সামনে যায়। এসময় গ্যারেজের কর্মচারীরা নাজমুলকে মোটর সাইকেল গ্যারেজ করতে বলে। এনিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়।এক পর্যায়ে গ্যারেজ মালিক জিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন নাজমুলের সাথে তর্ক শুরু করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে জিয়ার হাতে থাকা চাকু দিয়ে নাজমুলকে আঘাত করে।এতে নাজমুল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে নাজমুলের আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ঘটনার পর থেকেই গ্যারেজ মালিক জিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট