1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ,আহত ৮ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ,আহত ৮

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# মেহেরুল ইসলাম মোহনম লালপুর…………………………………

নাটোরের লালপুরে পদ্মা নদীর ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। রবিবার(২৬শে জুন) দুপুরে উপজেলার লালপুর কলোনী ঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন লালপুর উপজেলার দক্ষিন লালপুর গ্রামের আমিরুল ইসলাম (৩৫),শামীম (৩৮),বিপ্লব (৩৫), সেন্টু(৩৭), বকুল (৪০), খাইরুল(৪৫),রিফাত হোসেন (১৭) এবং ঝন্টু (৩৩)। স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার (২৬শে জুন) দুপুরে পদ্মা নদীর লালপুর কলোনী নৌকা ঘাটের আধিপত্য বিস্তার বিরোধী নিরসনে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের কাছে দুই পক্ষই যান। পরে এ বিষয়ে কোন মিমাংসা না হওয়ায় চেয়ারম্যানের কাছে ২ দিন সময় চেয়ে বের হয়ে যায়।

এ সময় কলোনীতে প্রবেশের সময় দু’পক্ষের লোকজনের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। এসময় আমিরুল ইসলাম ও বকুলের অবস্থা অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান জানান,নৌকা পারা পারের ঘাট দখল নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট