1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নাটোরের লালপুরে অবৈধ আখ মাড়াই কল জব্দ, ভেজাল গুড় ধ্বংস ও ৪০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম, (লালপুর)নাটোর……………………………………………………

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থানরত নর্থ বেঙ্গল সুগার মিলস্ (ন.বে.সু.মি) এলাকায় ২০২৩-২০২৪ মৌসুমে প্রথম বারের মতো অভিযান চালিয়ে অবৈধভাবে যন্ত্রচালিত আখ মাড়াইকলের (পাওয়ার ক্রাশার) যন্ত্রাংশ জব্দ, ভেজাল গুড় ধ্বংস ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর ২০২৩)লালপুর উপজেলার ধুপইল চকপাড়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয় ন.বে.সু.মি’র মহাব্যবস্থাপক(কৃষি)আসহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার ধুপইল চকপাড়া গ্রামের আদু আলীর ছেলে রওশন আলীর বাড়িতে অভিযান চালালিয়ে যন্ত্রচালিত আখমাড়াই কলের যন্ত্রাংশ জব্দ, ভেজাল গুড় ধ্বংস ও জরিমানা করা হয়।

এ সময় লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন, ওয়ালিয়া ফাঁড়ির ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল, ন.বে.সু.মি’র মহাব্যবস্থাপক (প্রশাসন)মোস্তফা সারোয়ার, মহাব্যবস্থাপক (কারখানা)নুরে আলম,উপ-মহাব্যবস্থাপক(সম্প্রসারণ)কাউছার আলী সরকার, উপ-মহাব্যবস্থাপক (সিপি)গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ বলেন, অভিযান চালিয়ে অবৈধভাবে যন্ত্রচালিত আখ মাড়াইকলের যন্ত্রাংশ জব্দ, লক্ষাধিক টাকার হাইড্রোজ মিশ্রিত ক্ষতিকর ভেজাল গুড় ধ্বংস ও মাড়াইকলের মালিক রওশন আলীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট