1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরের নওপাড়ায় শোক র‍্যালী ও শান্তি সমাবেশ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নাটোরের লালপুরের নওপাড়ায় শোক র‍্যালী ও শান্তি সমাবেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৮৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………………….

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নস্থ নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শোক র‍্যালী ও শান্তি সমাবেশ।এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১শে আগষ্ট-২৩)বিকালে দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মির্জার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১(লালপুর- বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি আবুল হোসেন,ইউনিয়ন যুবলীগ ও কৃষক লীগের সাবেক সভাপতি।গোলাম মোস্তফা,দুড়দুড়ীয়া ইউনিয়ন, যুবলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য টিপু সুলতান, ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।সাহাজুল ইসলাম প্রমূখ।

এ সময় অত্র ইউনিয়নের আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট