1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে বাদীকে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৫০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

লালপুর, নাটোর প্রতিনিধি …………………………..

নাটোরের লালপুর উপজেলার ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়নের আট্টিকা গ্রামের মৃত জান আলীর ছেলে মাসুদ বাদী হয়ে তার পিতা জান আলীকে হত্যার ঘটনায় মামলা দায়ের করলে আসামি গন উক্ত মামলায় জামিনে মুক্ত হয়ে বাদী মাসুদ কে প্রান নাশের হুমকি দিচ্ছে মর্মে গত সোমবার (১৮ই জুলাই ২০২২ইং) তারিখে লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)পাওয়া যায়, জিডি নং ৭০৫।

সাধারণ ডায়েরি/জিডি সূত্রে জানা গেছে,নাটোর জেলার লালপুর থানার এফ আই আর নং ১১/১৯৭ তাং ০৭/০৫/২০২১ইং এর মামলার জের ধরে ঐ মামলার বিবাদী গন গত ১২/০৭/২০২২ ইং তারিখে বাদী মাসুদ তার নিজ বাড়ির বাহির হলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকি দেয়। বাদী মাসুদ রানা বলেন, আমার পিতা মৃত জান আলীকে হত্যার পরে আমি বাদী হয়ে মামলা করলে তারা জামিনে মুক্তি পেয়ে বেপরোয়া হয়ে আমাকে যেখানে সেখানে একা পেলেই মামলা তুলে নেওয়াসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়।

তিনি আরো বলেন, শুধু আমাকেই না আমার স্ত্রী ও আমার বিধবা অসহায় মাকেও তারা বিভিন্ন ধরনের হুমকি দেখায়।এটা নিয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। বাদী মাসুদ ও তার স্ত্রী এবং বিধবা অসহায় মা জান আলী হত্যা মামলার আসামিদের দ্রুত আইনে বিচার প্রার্থনা করেন।

এ বিষয়ে বিবাদী/আসামিগন বলেন,আমরা জামিনে মুক্তি পেয়েছি আদালতে মামলা চলমান আছে।আদালত যে রায় দিবে আমরা তাই মেনে নিব।আমরা বাদী পক্ষকে কোন হুমকি ধামকি দেইনি। এ বিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, এ সংক্রান্ত বিষয়ে মাসুদ একটি জিডি করেছে।জিডি লালপুর থানায় ৭০৫ নম্বরে এন্ট্রি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট