
মো. নাসিম, নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার কন্যানগর দারুল উলুম কওমী মাদ্রাসা ও জামে মসজিদে মুসল্লি এবং শিক্ষার্থীদের সুবিধার্থে নবনির্মিত ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (WAMY) বাংলাদেশের তত্ত্বাবধানে ও অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পটির উদ্বোধন ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: মো. আশরাফুল হোসেন — প্রকল্প প্রতিনিধি, WAMY, মো. আনসার আলী — সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটি, মো. জামিরুল ইসলাম — বিশিষ্ট ব্যবসায়ী ও মো. কাউছার আলী — সমাজসেবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবনির্মিত এই ওযুখানা ও স্যানিটেশন ব্যবস্থা চালুর ফলে মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। স্থানীয় ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর