মোঃ নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাচত্বরে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর থানায় কর্মরত পাবনা জেলার কনস্টেবল মেছের আলী, আব্দুল মালেক ও সিরাজগঞ্জের সিরাজুল ইসলাম নামের তিনজন শহীদ কনস্টেবলের কবরস্থানে পুস্পমাল্য অর্পণ ও স্মরণসভার মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে থানাচত্বরে ওই তিনজন শহীদের কবরস্থানে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও মহিলা কলেজের পক্ষ থেকে পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, প্রত্যক্ষদর্শী মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী। শেষে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর