
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রামীণফোনের টাওয়ার থেকে চুরি হওয়া ৫টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি ভ্যানসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাতে নাচোল উপজেলার ভেরেন্ডি বাজার সংলগ্ন গ্রামীণফোন টাওয়ারের নাইট গার্ডকে ফাঁকি দিয়ে ৫টি মূল্যবান ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর নাচোল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫টি ব্যাটারি ও চুরির কাজে ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়।
নাচোল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গ্রামীণফোন টাওয়ারে চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ চুরির ঘটনার সাথে আর কে বা কারা জড়িত, তা বের করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর