
মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক (নাচোল, চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার শিবপুর (শিয়ালা) গ্রামে অবস্থিত নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে নবনির্মিত ১২টি ওযুর পয়েন্ট ও ৩টি আধুনিক টয়লেট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
WAMY বাংলাদেশের তত্ত্বাবধানে নির্মিত এসব ওযুর পয়েন্ট ও স্যানিটেশন সুবিধা চালুর ফলে মসজিদে আসা মুসল্লিদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। এই জনকল্যাণমূলক প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন নাচোল পৌরসভার সম্ভব্য মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠান:
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবামূলক কাজের শুভ উদ্বোধন করেন মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন WAMY-এর প্রজেক্ট প্রতিনিধি মো. আশরাফুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. নূরুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় মুসল্লিরা।
স্থানীয়দের প্রতিক্রিয়া:
মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা জানান, পূর্বে পর্যাপ্ত ওযু ও শৌচাগারের ব্যবস্থা না থাকায় নামাজ আদায় করতে আসা মুসল্লিদের বেশ ভোগান্তিতে পড়তে হতো। WAMY বাংলাদেশ ও মো. মনিরুল ইসলামের এই উদ্যোগের ফলে এখন সেই দুর্ভোগ দূর হলো। এই স্যানিটেশন ব্যবস্থার ফলে মসজিদের পরিবেশ আরও উন্নত হবে বলে তারা সন্তোষ প্রকাশ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর