1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নাচোলে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা মিনিকনফারেন্স হল রুমে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও উপ-পরিচালক, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অনুক্রম অবহিত ও স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে বিভাগীয় কমিশনার নেজামপুর ইউপির রাওতাড়ায় ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট