# গোলাম রব্বানী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি.......................................
আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে মন্দির থেকে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে নড়াগাতি থানা পুলিশ। নড়াগাতি থানার ইনচার্জ সুকান্ত সাহা সহ অন্যান্য অফিসার ও ফোর্সদের সাথে নিয়ে নড়াগাতি থানাধীন ৬টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন।
এই সময়ে অফিসার ইনচার্জ বিভিন্ন মন্ডপ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের তৎপরতা এবং অক্লান্ত পরিশ্রমের জন্য পুলিশকে ধন্যবাদ দেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর