
চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই ‘ছোটদের নজরুল’।
বড়দের সাহিত্যের পাশাপাশি শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য দেশ ও বিদেশে সমানভাবে প্রশংসিত হয়েছেন এই লেখিকা। ইতিমধ্যে বইটির অফিশিয়াল প্রচ্ছদ উন্মোচিত হয়েছে, যার প্রচ্ছদ একেছেন বিশিষ্ট শিল্পী সোহানুর রহমান অনন্ত। বইটি বাজারে আনছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনী সংস্থা ‘বইপত্র প্রকাশন’।
চট্টগ্রামে জন্ম নেওয়া এই গুণী লেখিকা দেশের প্রথম সারির পত্রিকাবসান ও সাময়িকীতে নিয়মিত লেখালেখি করছেন। শুধু বাংলাদেশেই নয়, ভারতের পাঠকপ্রিয় বিভিন্ন মাধ্যমে লেখালেখি করে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারত মিলে তার প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৭টি। সাহিত্যচর্চায় অসামান্য অবদানের জন্য তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

নতুন বই সম্পর্কে শাম্মী তুলতুল বলেন, “তথ্যভিত্তিক বই লেখা অত্যন্ত পরিশ্রমের কাজ। আর শিশুদের জন্য বই লিখতে গেলে লেখার ভাষা ও তথ্যের নিখুঁত পরিবেশনায় বাড়তি নজর দিতে হয়। সবকিছু অনুকূলে থাকলে কাজী নজরুল ইসলামকে নিয়ে এটি হবে আমার দ্বিতীয় প্রকাশিত বই। আমার নতুন প্রকাশকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, তিনি আমাকে এই বিশেষ সুযোগটি করে দিয়েছেন।”
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর