মোঃ পরাগ হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধ : পুলিশ সুপারের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। সালামী গ্রহণ শেষে তিনি নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে পুলিশ সুপার উত্তম ও পরিপাটি পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন, শৃঙ্খলা মেনে চলা এবং মানসম্মত চেকপোস্ট স্থাপনের নির্দেশনা প্রদান করেন। মাস্টার প্যারেড সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে পুরস্কৃত করেন।

প্যারেড পরিচালনা করেন আব্দুল্লাহ আল মাহমুদ শাওন সহকারী পুলিশ সুপার , মান্দা সার্কেল, নওগাঁ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর