1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের মাটির স্বাস্থ্য রক্ষায় অবহেলা, চাষে অনীহা নতুন প্রজন্মের  শিবগঞ্জে চাঁদা না পেয়ে হোটেলে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা,থানায় এজাহার 

নওগাঁ ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা মার্টিন হাসদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………..

নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা মার্টিন হাসদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। ১৯ মে দিবাগত রাত ১ টার দিকে জগদল (রুপনারায়নপুর) গ্রামের মৃত বড়কা হাসদার ছেলে বীর মুক্তিযোদ্ধা মার্টিন হাসদা (৭৫) অসুস্থ্য অবস্থায় নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃতের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আদিবাসী মহলে বিশেষ শোকের ছায়া নেমে আসে। ২০ মে বিকেল ৪ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিবিবর আহমেদ, ওসি মো. মোজাম্মেল হক কাজী, গার্ড অব অনার প্রদানে জেলা পুলিশ সদস্য এ.এসআই (সশস্ত্র) মইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, ফাদার হারুন হেমরম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, আদিবাসী নারী নেত্রী ডলি দাস, মৃত মুক্তিযোদ্ধার সন্তান বাচ্চু মিয়া, কমিউনিটি পুলিশিং এর সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ১ ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট