1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় সাংবাদিকদের সাথে নতুন জেলা প্রশাসকের মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

নওগাঁয় সাংবাদিকদের সাথে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি……………………………………………………

নওগাঁর নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা বলেছেন একটি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য প্রশাসন এবং সাংবাদিকদের সমন্বয় করে কাজ করতে হয়। একজন জেলা প্রশাসক সে জেলার সমন্বয়কের ভুমিকা পালন করে থাকে। জেলা প্রশাসক কখনো বৃটিশ বেনিয়াদের মত নয়, যে কিছুদিন কাজ করে পর্যাপ্ত মালামাল নিযে বাড়ি ফিরে যাবে। যতটা সম্ভব সততার সাথে তাজ করে যাওযার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায জেলা প্রশাকের সম্মেলন কক্ষে জেলা সদরে কর্মরত স্ংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় এসব কথা বলেছেন।

 

তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে বলেছেন মিথ্যা, বিভ্রান্তমুলক তথ্য সম্বলিত সংবাদ সমাজ, ব্যক্তি বা সরকারের মারাত্মক ক্ষতি সাধন করে। তিনি এ ক্ষেত্রে বিভিন্ন ইউটিউব, ফেসবুকারদের অসংলগ্ন, কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের কথা উল্লেখ করেন মতবিনিময় অনুষ্ঠানে। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটন, জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম রায়হান ়আলম, সাধারন সম্পাদক আসাদুর রহমান জয়, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যকরী সদস্য আব্দুর রউফ রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রতনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

জেলা প্রশাসক এর আগে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যাক্তিগত সহকারী হিসেবে দাযিত্ব পালন করছিলেন৷ তিনি ২৪তম বিসিএস-এর ক্যাডার ছিলেন। তাঁর নিজ জেলা কুড়িগ্রাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট