1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

নওগাঁয় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত

  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি…………………………………………………….

নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে সেখানে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।

 

আলোচনাসভায় মুক্তিযুদ্ধ, সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের কথা তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোঃ রায়হানুজ্জামান সরকার, বিশিষ্ট কবি ও গবেষক অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।

 

অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান পারভীন আকতার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান এবং মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট