1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

নওগাঁর লেপ-তোষক কারিগররা শীতের আগমনে ব্যস্ত পার করছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: নওগাঁয় ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। আর এই শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর কারিগররা। শীত মৌসুমে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

এ বছর তুলার মূল্য বৃদ্ধির করণে লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি। লেপ-তোষকের দাম বৃদ্ধি পেলেও তাদের মুজুরি একই রয়েছে। দিনে ২ থেকে ৩টা লেপ বা তোষক বানিয়ে তারা ৫শ’ থেকে ৬শ’ টাকা আয় করেন। এই কাজের জন্য বছরে প্রায় নয় মাস বসে থাকতে হলেও তারা অন্যান্য কাজে ব্যস্ত থাকে অনেকেই আবার ভিন্ন পেশায় নিয়োজিত হয়। বর্তমান বাজারে লেপ তৈরিতে খরচ নেওয়া হচ্ছে, ১৯শ’ থেকে ২হাজার টাকা এবং তোষক ২৯০০ শ’ থেকে ৩০০০ হাজার টাকা পর্যন্ত।

নওগাঁর ক্রেতারা শীতের কথা মাথায় রেখে আগাম লেপ-তোষক বানাতে দিচ্ছেন। অর্ডার পেয়ে কারিগররাও লেপ-তোষক বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন। স্থানীয় চারজন কারিগর জানান, একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে দুই ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে গড়ে তিন থেকে পাঁচটি লেপ তৈরি করতে পারে। একইভাবে দিনে চার-পাঁচটি তোষক তৈরিতেও সমপরিমাণ সময় ব্যয় হয়।

স্থানীয় একজন পাইকারী ব্যাবসায়ী জানান, তুলার দাম বৃদ্ধি পাওয়ায় লেপ-তোষক, গদি তৈরিতে খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছে। শীতের তীব্রতা যতো বাড়বে বেচা-কেনা ততোই জমবে বলে আশা করছেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট