1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নওগাঁর মান্দায় প্রেমিক প্রেমিকার আত্মহত্যা, মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: মান্দায় প্রেমিক যুগলের মরদেহ। ছবি…………………স্বাধীন

#আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………

 

নওগাঁর মান্দায় একটি মাঠের পাশে বাগান থেকে প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার(১৪ আগস্ট) সকালে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর গ্রামের ঝড়াবিল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

নিহত প্রেমিক প্রেমিকা হলেন—তুলশিরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে আরিফ হোসেন (২২) ও একই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে জুলিয়া আক্তার জনি (১৬)। জুলিয়া এবারে এসএসসি পাস করেছে। অন্যদিকে আরিফ হোসেন স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।

 

নিহত জুলিয়া আক্তার জনির বাবা হাফিজুর রহমান বলেন, রোববার রাত ১০টা পর্যন্ত পরিবারের সবাই এক সঙ্গে বসে টিভি দেখেছি। এরপর আমার মেয়ে আমার স্ত্রীর সঙ্গে একই ঘরে ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের সময় তার মা ঘুম থেকে জেগে দেখেন জুলিয়া বিছানায় নেই। স্থানীয় লোকজন সকালে মাঠে কাজে গিয়ে বাগানে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন।

 

এ দিকে আরিফ হোসেনের বাবা আবদুল করিম বলেন, আমার ছেলে আরিফ রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ সকালে মাঠের ভেতর ইউক্যালিপটাসের বাগানে তাঁর মরদেহ পাওয়া যায়।

 

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক বাসিন্দা জানান, আরিফ ও জুলিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আরিফের শরীরে হরমোনাল কিছু সমস্যা রয়েছে। এই শারীরিক সমস্যার কারণে আরিফকে দুবার অপারেশন করানো হয়েছে। এরপরও তার মেয়েলি স্বভাবের পরিবর্তন না হওয়ায় বিয়ে ভেঙে যাচ্ছিল। আরিফ-জুলিয়ার প্রেম, বিয়ে পর্যন্ত গড়াবে না এমন আশঙ্কা থেকেই তারা আত্মহত্যা করে থাকতে পারে।

 

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, মাঠের ভেতর থেকে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—তারা বিষপানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট