1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নওগাঁর মান্দায় চার্জারভ্যান চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার 

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………

নওগাঁর মান্দায় ব্যাটারি চালিত চার্জারভ্যান চোর চক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাত পর্যন্ত মান্দা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ভ্যান উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, নিয়ামতপুর উপজেলার রুদ্রপুর গ্রামের রবিউল ইসলাম (৪০), সাংশইল তেলিহারী গ্রামের মোকছেদুল ইসলাম (৩০) ও একই এলাকার শাহিন আলম (২৫), পীরপুর চৌরা গ্রামের রুবেল ওরফে রবিউল ইসলাম (২৮), মানিক পাঠান গ্রামের শহিদুল ইসলাম দেওয়ান (৩৫) এবং মান্দা উপজেলার চকরঘুনাথ গ্রামের জামিনুর রহমান (৪৫), চককেশব গ্রামের মিঠু প্রামাণিক (২৫) ও বানিসর গ্রামের রুবেল মোল্লা (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বান্দাইপুর এলাকায় চোর সন্দেহে একটি চার্জারভ্যানসহ তিনজনকে আটক করে স্থানীয় বাসিন্দারা

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে চার্জারভ্যানটি বিজয়পুর এলাকা থেকে চুরি করে নিয়ামতপুর উপজেলার সাংশইল গ্রামের নিয়ে যাচ্ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে চোরাই ভ্যানসহ আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, আকতার হোসেন নামের এক ব্যক্তির চার্জারভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় বান্দাইপুর এলাকায় তিনজনকে আটক করে স্থানীয় লোকজন। তারা চার্জারভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য।

ওসি আরও বলেন, তাদের স্বীকারোক্তি মোতাবেক থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টিম নিয়ামতপুর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তারসহ দুটি চোরাই ভ্যান উদ্ধার করে।

ঘটনায় মামলার পর আজ রোববার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট