1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নওগাঁর মান্দায় চাঁদা দাবির করা মামলা তুলে নিতে হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা( নওগাঁ) প্রতিনিধি…………………………………………

নওগাঁর মান্দায় চাঁদা দাবি সম্পর্কিত একটি মামলা তুলে নিতে বাদিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। মামলা তুলে না নিলে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানী করার হুমকি দিচ্ছেন আসামিরা। এতে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতা ভুগছেন মামলার বাদি।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন চাঁদা দাবি মামলার বাদি উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের বড়চকচম্পক গ্রামের আব্দুল জলিল।

লিখিত বক্তব্যে আব্দুল জলিল বলেন, চকরামানন্দ গ্রামের নাজিম উদ্দিন, আব্দুল মান্নানসহ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে গত ১৯ জানুয়ারি নওগাঁ আদালতে চাঁদা দাবির মামলা করি। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মান্দা থানার ওসিকে নির্দেশ দেন আদালত। পুলিশের প্রতিবেদনের পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে।

মামলার বাদি অভিযোগ করে বলেন, ‘সমন জারির পর ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেওয়ারসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়নারীর হুমকি দিচ্ছে আসামিরা। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এসব ঘটনায় গত ১৪ আগস্ট নওগাঁ আদালতে ১০৭ ধারায় আরেকটি মামলা করেছি।

সংবাদ সম্মেলনে আব্দুল জলিল আরও বলেন, ‘এসব ঘটনার জের ধরে গত ২৭ আগস্ট আমার ভোগদলীয় জমিতে লাগানো দেড় শতাধিক ইউক্যালিপটাসের গাছ তুলে নষ্ট করে দেয় আসামিরা। এতে বাধা দেওয়ায় আসামিদের সঙ্গে আমাদের বাগবিতণ্ডা হয়। ঘটনায় আসামি সোলাইমান প্রামাণিকের ফার্নিচারের দোকান ভাঙ্চুর ও টাকা লুটের অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে মান্দা থানায় একটি মিথা অভিযোগ করেন।

এ প্রসঙ্গে জানতে দোকানঘর ভাঙ্চুর ও টাকা লুট ঘটনার অভিযোগকারী সোলাইমান আলী প্রামাণিকের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ফার্নিচারের দোকান ভাঙ্চুর ও টাকা লুট সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট