1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল ধংস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো মিঠু হাসান, বদলগাছী, নওগাঁ………………………………………………..

নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদী ও হাটখোলা বাজারে অভিযান চালিয়ে,ওমর ফারুক সুতা ঘর কে পাঁচ হাজার টাকা জরিমানা এবং প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করেছে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মৎস্য অধিদপ্তর।

বুধবার (১৬ আগষ্ট ) বিকাল ৫ঃ৩০ মিনিট থেকে রাত ৮ঃ০০ পর্যন্ত নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ছোট যমুনা নদীর (গৌড়ান দহে) উপজেলা মৎস কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ছোট যমুনা নদী (গৌড়ান দহ) এবং হাটখোলা বাজারের ওমর ফারুক সুতা ঘর থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল মডেল পাইলট হাইস্কুল মাঠে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলপনা ইয়াছমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ছোট যমুনা নদী থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকেবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট