1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

নওগাঁর বদলগাছীতে ডিবি পুলিশ এবং সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি

  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো মিঠু হাসান,বদলগাছী, নওগাঁ প্রতিনিধি…………………………………………….

নওগাঁর বদলগাছী উপজেলায় ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত চার ব্যক্তি হলেন উপজেলার গোল্লা গ্রামের মো খোরশেদ আলমের ছেলে (সাংবাদিক পরিচয়দানকারী)( ১)মো রাব্বি হোসেন, ডিবি পুলিশ পরিচয়দানকারী (২) মো রাসেল হোসেন (৩) মো জালাল হোসেন (৪) মো রিয়াজুল ইসলাম। তারা সবাই সদর ইউনিয়নের গোল্লা গ্রামের বাসিন্দা।

অভিযোগ সুত্রে  জানা যায় যে, উপজেলার ভাতশাইল জিয়ানী পাড়ার জেলে মো আব্দুল জলিল সহ আরো তিন জন জেলে শনিবার বিকাল ৩টায় আবাদপুর বিলে মাছ ধরার সময় অভিযুক্ত ব্যক্তিরা সাংবাদিক এবং ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করে। নিরুপায় হয়ে ভুক্তভোগী আব্দুল জলিল নগদ আট হাজার টাকা এবং ১২ কেজি মাছ অভিযুক্তদের দিয়ে দেয়। পরে জানতে পারেন ডিবি পুলিশ এবং সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তিরা ভুয়া।

ভুক্তভোগী আব্দুল জলিল বলেন, আমি একজন ছোট জেলে, প্রতিদিন মাছ ধরে সংসার চালায়। আবাদপুর বিলে শনিবার বিকালে মাছ ধরতে গেলে সাংবাদিক এবং ডিবি পুলিশ পরিচয়ে রাব্বি এবং রাসেল আমার কাছে টাকা দাবি করে। আমি নিরুপায় হয়ে নগদ আট হাজার টাকা এবং ১২ কেজি বিলের মাছ দিয়ে দেয়। তাদের সাথে রিয়াজুল ও জালাল নামে দুই যুবক ছিলো। সব কিছু নেওয়ার পর তারা আমার মাছ ধরা জাল পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। নিরুপায় হয়ে থানায় অভিযোগ দিয়েছি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো মেহেদী মাসুদ বলেন, আমি জানিনা না, থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট