# পোরশা(নওগাঁ)প্রতিনিধি...................................................
নওগাঁর পোরশায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিবসটিতে সোমবার নওগাঁ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৫০/০৯) এর সরাইগাছি মোড় শাখার আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে নেতৃত্বদেন সংগঠনটির উপজেলা সভাপতি শাহামদ্দিন। পরে সরাইগাছি মোড়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক নেতা আব্দুল মতিন, আজিজুর রহমান ধলু, ফারুক হোসেন সহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর