1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় জাতীয় শোক দিবস পালন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, ৪৭ মণ্ডপ পরিদর্শনে ইউএনও ও প্রশাসন অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী

নওগাঁর পোরশায় জাতীয় শোক দিবস পালন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি……………………………………………………

নওগাঁর পোরশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা চত্বরে ও মুক্তিযোদ্ধা ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান গুলিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) খালিদ হাসান, ভাইস চেয়ারমান কাজিবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলামম, স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা: তৌফিক রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথকভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের উদ্যোগে একইদিন নিতপুর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে মুক্তিযোদ্ধা ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপিত আনোয়ারুল ইসলাম।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্, যুবলীগ সম্পাদক মাহমুদুল হাসান খোকন সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীগণ এতে অংশ গ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট