1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

নওগাঁর পোরশায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা, নওগাঁ প্রতিনিধি……………………………………..

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্বপ্রতিপাদ্যের আলোকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত  হয়েছে আজ।

 

দিবসটি উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও দুদক পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ গ্রহণে মানববন্ধন এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল খালেক। এর আগে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধার সঞ্চালনায় এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, অফিসার ইনচার্জ শাহ্ আলম সরদার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জুয়েল, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলার পাঁচজন জয়ীতাকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট