পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.........................
পত্নীতলায় রিপন হোসেন (২৪) এবং হালিমা বেগম মিষ্টি (২০) দম্পতি বুধবার দিবাগত রাতে নিজ শয়নকক্ষে আগুনে দগ্ধ হলে চিবিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থা আশংকাজনক।
জানাগেছে উপজেলার কমলাবাড়ী আমদাপুর এলাকার আমিনুল ইসলাম এর পুত্র রিপন হোসেন ও হালিমা বেগম মিষ্টি দম্পতি তাদের নিজ শয়নকক্ষে রাতে ঘুমাতে যায়। পরে তাদের চিৎকার ও আগুন দেখে পরিবার ও প্রতিবেশীরা তাদেও উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলেও আগুনে দগ্ধ দম্পতির অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার বেলা আনুঃ ১১টায় স্ত্রী হালিমা বেগমের মৃত্যু হয়। স্বামী রিপন হোসেনর অবস্থা এখোন আশংকাজনক।
রিপনের পরিবার সন্দেহ করছে রিপন দম্পতি রাতে ঘরে শয়নরত অবস্থায় জানালা দিয়ে বাহির থেকে কে বা কারারা শত্রæতামূলক ভাবে তাদের গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে।
এ ব্যাপারে পতœীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পতœীতলা থানা পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি বলে তিনি জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর