1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল শিবগঞ্জ সীমান্তে মাদক ও সিএনজিসহ আটক ১ পূর্ব শত্রুতার জের, শিবগঞ্জে ১২০টি আমগাছ কেটে ফেলার অভিযোগ রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন নওগাঁয় সরিষার বাম্পার ফলন, তোলা শুরু—কৃষকের মুখে হাসি কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি জামায়াত-আমীর ডা.শফিকুর রহমানের-সঙ্গে তারেক রহমানের-সৌজন্য সাক্ষাৎ  জামায়াত এমপির নেতাকর্মীদের মারপিটসহ সৃষ্ট সহিংসতার প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন আত্রাইয়ে আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা, গ্রেপ্তার ৫

নওগাঁর পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি……………………………….

পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রবি-২০২২-২৩ মৌসুমে বোরো উফশী ও বোরো হাইব্রিড প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনাম‚ল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে প্রণোদনা কর্মস‚চীর উদ্বোধনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার।

 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষকবৃন্দ, সুধীজন প্রমুখ।

 

এসময় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৪ হাজার ৩শ জনকে ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি করে এবং ৩ হাজার ২শ ৫০ জনকে ২কেজি করে বীজ বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট