1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………………

পত্নীতলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস/২২ উদযাপন উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এবারের এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষক তছলিম উদ্দীন মিঞা।

 

জাতীয় মহিলা সংস্থার আমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির স্বদেশ কুমুর মন্ডল, বাবু অজিত রায়, সুধীর তির্কী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, সাংবাদিক পরেশ টুডু, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্কাউট সদস্যবৃন্দ, সূধীজন প্রমূখ।

 

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট