# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি.....................................
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে। আহতদের অবস্থা বেগতিক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ও বগুড়ায় প্রেরণ করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক। শুক্রবার সকালে উপজেলার শল্পী এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯ টার দিকে ধামইরহাট উপজেলার পৌর সদরের আমাইতাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে তৌহিদ (২০) প্রয়োজনীয় কাজে তার মোটরসাইকেলে একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে তৌফিক (২৫)কে সাথে নিয়ে জয়পুরহাট যাচ্ছিল। পথিমধ্যেই শল্পী এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে গাড়ি থেকে ছিটকে যায়। স্থানীয়রা তাদের ধামইরহাট হাসপাতালে নিলে সেখানে আহতদের অবস্থা বেগতিক হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌফিককে বগুড়া ও তৌহিদকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। জখমীদের অবস্থায় আশংকাজনক বলে জানা গেছে, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর