1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষ কর্তৃক মারপিট ও ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষ কর্তৃক মারপিট ও ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৪৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………

নওগাঁর ধামইরহাটের বাসিন্দাকে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের দ্বারা পথরোধের স্বীকার হয়ে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে, এ সময় তার কাছ থেকে হামলাকারী ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন ভুক্তভোগী।

 

পতœীতলা থানার অভিযোগ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার দক্ষিন ভগবানপুর গ্রামের আছির উদ্দিন মন্ডলের ছেলে মাওলানা বজলুর রহমান গত ৫ আগস্ট বাড়ী থেকে নওগাঁ যাবার পথে মাতাজি সড়কের নেপালপুর বীজ্রের উত্তর পার্শ্বে বজলুর রহমানের সাইকেলের পথরোধ করে প্রতিপক্ষ সফিউল আলম সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন। এ সময় হামলকারী সফিউল আলম ও তার সঙ্গীরা বজলুর রহমানকে লাঠি, রড ও এসএস পাইট দ্বারা মারপিটে রক্তাক্ত জখম করে জখমীর পকেট থেকে প্রতিপক্ষ সফিউল আলম ২ লাখ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার নওদাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।

 

খবর পেয়ে নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী পারভীনসহ স্থানীয় গন্যমান্যরা তাকে দেখতে যান। কিছুটা সুস্থ্য হয়ে ৭ আগস্ট পতœীতলা থানায় অভিযোগ করেন ভুক্তভোগী বজলুর রহমান। এ বিষয়ে অভিযুক্ত সফিউল আলমকে প্রতিবেদক ফোন করলে বিভিন্ন অবান্তর প্রশ্ন ও বালের সাংবাদিক বলে ফোন কেটে দেন, অপর সাংবাদিক ঘটনার বিষয়ে জানতে চাইলে সফিউল আলম বলেন, কোন পত্রিকায় কাজ করেন, অভিযোগ পেয়েছেন বস্তুনিষ্ট রিপোর্ট করবেন।

 

পতœীতলা থানার ওসি শামছুল আলম শাহ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত ও ঘটনার সত্যতা প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট