1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট, জীবননাশের হুমকি, পুলিশের নীরব  পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমীক মোয়াজ্জেম জাবেদ আলি শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদরে বজ্রপাতে নারীসহ নিহত ২ শিবগঞ্জের খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবে প্রবীন সাংবাদিক আব্দুল্লাহ হামিদীসহ ৬ জনের যোগদান

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………

নওগাঁর ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবে প্রবীন ও সাদামনের সাংবাদিক মুহম্মদ আব্দুল্লাহ হামিদীসহ ৬ নবীন সাংবাদিক যোগদান করেছেন। ৩০ জুলাই রাত ৮ টায় পৌর সদরের টু’ব্রজ চাইনিজ এন্ড পার্টি সেন্টারে সিনিয়র সাংবাদিক নুরুল ইসলামের সভাপতিত্বে নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট রাজনীতি ও ইতিহাসবিদ, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমজাদ হোসেন, আলতাব হোসেন, মেহেদী সরকার, আনিছুর রহমান ও সুফল চন্দ্র বর্মন নতুন সদস্য হিসেবে যোগদান করলে তাদের শুভেচ্ছা উপহারের মাধ্যমে বরণ করে নেয়া হয়।

 

এ সময় উপজেলা প্রেসক্লাবের উপদেস্টা ও সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি ও সাহিত্যিক এস এম আব্দুর রউফ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, পাস্কায়েল হেমরম, প্রভাষক শামীম রেজা, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, প্রকাশনা উপদেষ্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা এবং তাঁরা জাতির চতুর্থ স্তম্ভ’ ধামইরহাট উপজেলা প্রেসক্লাবে যারা নবীন রিপোর্টার হিসেবে সাংবাদিকতা পেশায় এসেছেন, তাদেরকে নিয়মিত রিপোর্ট করতে হবে, কলম ধরতে হবে, শুধু সাংবাদিক নাম নিয়ে ঘুরলে হবে না, পেশাগত সঠিক দায়িত্ব ও বস্তুনিষ্ঠুতা বজায় রেখে সংবাদ প্রকাশ, এলাকার ও দেশের উন্নয়নে নিজেকে আতœনিয়োগ করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট