1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে আদিবাসীদের নাগরিক অধিকার ও দাবী দাওয়া বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………..

নওগাঁর ধামইরহাটে নাগরিক অধিকার ও দাবি-দাওয়া নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ অক্টোবর বেলা ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেক্স-ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায় আদিবাসীদের নাগরিক অধিকার ও দাবী দাওয়া বিষয়ক সংলাপ ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।

 

সংলাপে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা। এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু নাসের আল আযাদী, ইউপি সদস্য সাজেদুর রহমান, আজিজুল হক, আনোয়ার হোসেন, মো. জাইবর হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য সাহারা বানু, রেবেকা পারভীন, ইউপি সচিব বদিউল আলম, ফাউন্ডেশনের সিডিও মো. রাসেল হোসেন ও রেহেনা আকতার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আশালতা বাস্কে ও গৌরি রানী মালি তাদের অধিকার বাস্তবায়নে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা তুলেধরেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট