# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই, নওগাঁ ......................................................
নওগাঁর আত্রাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত আসামি উপজেলার পাঁচুপুর গ্রামের মোঃ জেহের আলী (৫০)।
জানা যায়, একই গ্রামের প্রতিবেশী জামাল সরদারের ৬ বছর বয়সী মেয়েকে জিনিস খাওয়ানোর প্রলোভন দিয়ে গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে নিয়ে যায়। তার বাড়িতে লোকজন না থাকার সুযোগে জেহের আলী ওই মেয়েকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ সময় সে চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এলে লম্পট জেহের আলী পালিয়ে যায়। পরে খোঁজাখুজি করে তাকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মেয়ের বাবা জামাল সরদার বাদি হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
আত্রাই থানার ওসি মোঃ তারেকুর রহমান সরকার বলেন,মেয়ের জবানবন্দী রেকর্ডের জন্য তাকে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে এবং আসামি জেহের আলীকে গতকাল বুধবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর