1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

নওগাঁর আত্রাইয়ে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আত্রাই (নওগাঁ) প্রতিনিধি…………………………………….

 

নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে রওশনারা (৭২) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়াইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত রওশনারা ওই গ্রামের মো. আবুল হোসেনের স্ত্রী। খবর পেয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

 

জানা গেছে, বার্ধক্যজনিত কারণে রওশনারা নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। এতে বেশ কিছুদিন আগে মানসিক সমস্যা দেখা দেয় তার। শুক্রবার দিবাগত রাতের খাবার খেয়ে ঘুমাতে যান রওশনারা। সকালে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা রওশনারাকে গলায় ওরনা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবার ও প্রতিবেশীদের ধারণা মানসিক সমস্যা থেকেই রওশনারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

 

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।#

এডিট: আরজা/০৬

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট