মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই, নওগাঁ ...............................
নওগাঁর আত্রাইয়ে ধর্ষণ ও মাদক মামলার সাত আসামীকে আটক করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের সোমবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত ধর্ষণ মামলার আসামী হলো উপজেলার বিলগলিয়া গ্রামের আয়েজ মোল্লার ছেলে কামরুজ্জামান, মাদক মামলার শুটকিগাছা গ্রামের মৃত কাশেমের ছেলে বেলাল, ভরতেতুলিয়া গ্রামের ইনতাজের ছেলে ইকতেখার আলম বিলাশ।
এছাড়া ওয়ারেন্টভুক্ত মামলার আসামী হলো সন্যাসবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে রেজাউল প্রাং, হাটকালুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহিন, কেশবপাড়া গ্রামের শুকচান প্রামানিকের ছেলে এনতাজ মুনহর ও একই গ্রামের খোদাবক্শের স্ত্রী রিতা বেগম।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর