1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

নওগাঁর আত্রাইয়ে খেলতে গিয়ে  নিখোঁজ শিশু ইব্রাহিমের ছয় দিনেও খোঁজ মিলেনি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি…………………………………………….

নওগাঁর আত্রাইয়ে খেলতে গিয়ে  নিখোঁজ শিশু ইব্রাহিমের ছয় দিনেও খোঁজ মিলেনি৷

 

নওগাঁর আত্রাইয়ের শ্রীধরগুরনই গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে ইব্রাহিম (৬) নামে এক শিশু ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে।  এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির বাবা হযরত আলী আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ শিশু ইব্রাহিম উপজেলার শ্রীধরগুরনই গ্রামের মোঃ হযরত আলীর ছেলে।

 

পুলিশ ও নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে খেলার কথা বলে শিশু ইব্রাহিম বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। পরে বাড়ির পাশের নদীতে স্থানীয় জেলে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ডুবারু টিম দীর্ঘ সময় ধরে খোঁজাখুজি করেও শিশুটির কোন সন্ধান না পেলে শিশুটির বাবা শুক্রবার রাতে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ৫০৪ তারিখ ১১,১১,২০২২ ইং।

 

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারেকুর রহমান বলেন আমরা ইতি মধ্যে বিভিন্ন থানায় মাসেজ পাঠিয়েছি৷ এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালাইতেছি৷ শিশুটি উদ্ধার হলে প্রকৃত রহস্য জানতে পারবো৷#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট